লোড হচ্ছে...
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৩০ সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৬ হাজার ১৬৯ কোটি টাকা। গত জুন শেষে এই ঋণের পরিমাণ ছিল ১৮ লাখ ৫০ হাজার ৫৯৫ কোটি টাকা। অর্থাৎ তিন মাসে ব্যাংকগুলোর ঋণ বেড়েছে ৫ হাজার ৫৭৪ কোটি টাকা। বিপরীতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।
১৯ মিনিট আগে

ব্যাংক খাতের সঙ্কট সব প্রতিষ্ঠানে সমান নয়। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত জুন শেষে মাত্র ১০টি ব্যাংকের কাছে খাতের মোট খেলাপি ঋণের ৭২ শতাংশের বেশি কেন্দ্রীভূত। এসব ব্যাংকের মধ্যে রয়েছে জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। এই ১০ প্রতিষ্ঠানের খেলাপি ঋণের সম্মিলিত পরিমাণ চার লাখ ৩৯ হাজার ৫২৭ কোটি টাকা।
২৩ অক্টোবর, ২০২৬


